বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-চট্টগ্রাম মহানগর দক্ষিণ

প্রহসন মূলক তাফসিল বাতিল ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  করেছে ইসলামী ছাত্রশিবির,চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা।

আজ ১৬ই নভেম্বর ২০২৩,বৃহস্পতিবার বন্দরনগরী চট্টগ্রামে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবৈধ সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত প্রহসন মূলক তাফসিল বাতিল ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা । বিক্ষোভ মিছিলটি দাবী সংশ্লিষ্ট বিভিন্ন স্লোগানের মাধ্যমে চট্টগ্রাম নগরীর গুরুত্ত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয় । সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সংগ্রামী সভাপতি ।