ইনফরমেশন কর্ণার
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,চট্টগ্রাম মহানগর দক্ষিণ এর ইনফরমেশন কর্ণারে স্বাগতম। এখানে আপনি স্কলারশিপ সংক্রান্ত তথ্য , বিশ্ববিদ্যালয় ভর্তি , মেডিকেল কলেজ ভর্তি সংক্রান্ত তথ্য এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পর্কিত হালনাগাদকৃত তথ্য পাবেন ।
বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য
স্কলারশীপ ইনফরমেশন
০১।স্নাতক ও স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়।
বিশ্বের উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের অনেক বেশি আগ্রহ রয়েছে। সমৃদ্ধ গবেষণা, শিক্ষার ধরণ বা পাঠ্যসূচি, উন্নত জীবনযাত্রা, সমৃদ্ধ জ্ঞান অর্জন এসব কিছুর জন্যই কানাডর বিশ্ববিদ্যালয়সগুলোর চাহিদা ব্যাপক। দেশটির বিশ্ববিদ্যালয়গুলোও বিদেশি শিক্ষার্থীদের নানান ধরনের সুযোগ দিয়ে থাকে। ম্যাপল পাতার দেশটির অধিকাংশ বিশ্ববিদ্যালয় বিশ্বের মধ্যে অন্যতম এবং বাংলাদেশসহ সারা বিশ্বে এর সনদের গ্রহণযোগ্যতা রয়েছে। কানাডা পৃথিবীর মধ্যে শান্তিপ্রিয় দেশ হিসেবেও বিবেচিত। কানাডায় অধ্যয়নকালীন সময় খন্ডকালীন চাকরী (পার্ট টাইম জব) করার অফুরন্ত সুযোগ রয়েছে।
উত্তর আমেরিকার বিশাল এ দেশটিতে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক কম। দেশটির কর্তৃপক্ষ মানব সম্পদের সংকটে থাকায় অধ্যয়ন শেষ করে স্থায়ীভাবে বাসিন্দা হওয়ার শিক্ষার্থীদের সুযোগ সুবিধা দিয়ে থাকে। অর্থাৎ উচ্চশিক্ষা শেষে স্কিল ভিসায় স্থায়ী বসবাসের সুযোগ থাকে।
স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৩ জানুয়ারি।
মোট ৫ হাজার শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রদান করা হবে। এসব স্কলারশিপের মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অফ টরন্টো স্কলারস প্রোগ্রাম, প্রেসিডেন্টস স্কলারস অফ এক্সিলেন্স প্রোগ্রাম, লেস্টার বি পিয়ারসন ইন্টারন্যাশনাল স্কলারশিপ।
এসব স্কলারশিপের আওতায় শিক্ষার্তীদের কোনো ধরনের টিউশন ফি লাগবে না। এছাড়াও আবাসন ব্যাবস্থা, স্বাস্থ্যবীমা ও পাঠ্যবই খরচসহ নানান ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে।
শিক্ষার্থীরা আর্কিটেকচার, বায়োমেডিকাল কমিউনিকেশনস, বনায়ন, তথ্য, আইন, ব্যবস্থাপনা, নার্সিং, ফার্মেসি, সমাজবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর করতে পারবেন। স্নাতকের বিষয়গুলো দেখতে ক্লিক করুন এখানে। স্নাতকোত্তরের বিষয়গুলো দেখতে ক্লিক করুন এখানে।
টরন্টো বিশ্ববিদ্যালয় কানাডার অনটারিও রাজ্যে অবস্থিত একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। ১৮২৭ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
সুযোগ-সুবিধাসমূহ:
* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে।
* পাঠ্যবই সরবরাহ করা হবে।
* স্বাস্থ্য বীমা।
* আবাসনের ব্যাবস্থা।
যোগ্যতার মানদণ্ড:
* স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
* স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* ইংরেজি মাধ্যেমে পড়াশোনা থাকলে ইংরেজি দক্ষতা পরীক্ষা দিতে হবে না।
* আর না থাকলে আইইএলটিএস এ ন্যূনতম ৬.৫ পেতে হবে।
* ডুয়োলিঙ্গ ইংরেজি টেস্ট গ্রহণযোগ্য।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
০২.স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে সৌদি আরবের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়
আরবি ও ইসলামি শিক্ষা অর্জনের জন্য সৌদি আরব এখনো সারাবিশ্বে শীর্ষস্থানীয়। তবে বিজ্ঞান ও সাধারণ শিক্ষায়ও সৌদি আরব পিছিয়ে নেই। দেশটিতে রয়েছে উন্নত ও আধুনিক সব সুবিধাসম্পন্ন বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। ১৯৭৫ সালে সৌদি আরবে উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়। যার অধীনে প্রায় ২৫টি সরকারি উঁচুমানের বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে সৌদি সরকার বিদেশি শিক্ষার্থীদের বিনা খরচে অধ্যয়নের সুযোগ দিয়ে থাকে।
তেমনি একটি স্কলারশিপ দিচ্ছে সৌদি আরবের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আন্তার্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের মাধ্যমে স্নাতকোত্তরে অধ্যয়ন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২২ জানুয়ারি।
০৩.বিনা খরচে ইন্টার্নশিপ করুন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ে
যোগ্যতার মানদণ্ড:
* স্নাতকের শিক্ষার্থী হতে হবে।
* ক্লাস ও পরীক্ষাগারে কাজ করার মানসিকতা থাকতে হবে।
* ইউটিএসআইপি দ্বারা আয়োজিত বিশেষ ইভেন্টসহ সমস্ত ক্রিয়াকলাপে অংশগ্রহণ করতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।
* তবে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ভাষা দক্ষতার সনদ প্রয়োজন নেই।
প্রয়োজনীয় নথি:
* মোটিভেশন লেটার।
* জীবন বৃত্তান্ত (সিভি)।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* দুটি সুপারিশ চিঠি।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন।
০৪.স্কলারশিপ নিয়ে অধ্যয়ন করুন অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়
স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ বিশ্বের যেকোনা দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২০১৯ সালে বৃত্তি বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ডেভিড গ্রান্ট’র নেতৃত্বে তিন-সদস্যের একটি প্রতিনিধি দল তথ্য-প্রযুক্তি এবংব্যবসায় শিক্ষা শাখায় বাংলাদেশী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য পাঁচ বছর অর্থাৎ ২০২৪ সাল পর্যন্ত চুক্তিতে সই করেন।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ১৯৭১ সালে গ্রিফিথ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এটি একটি পাবলিক রির্সাচ বিশ্ববিদ্যালয়।